কী শোভা দ্বিদলময়

কী শোভা দ্বিদলময়

মনমোহিনী রূপ ঝলক দেয় ।।

 

কিবা সে রূপের বাখানি

লক্ষ লক্ষ চন্দ্র জিনি

ফণি মণি সৌদামিনী

সে রূপের তুলনা নয় ।।

 

সহজ সুরসের গোরা

রসে ফুল আছে ঘেরা

কিরণে চমকে পারা

দ্বিদল ব্যাপিত হয় ।।

 

সেরূপ জাগে যার নয়নে

কী কাজ তার বেদ অধ্যয়নে

দীনের অধীন লালন ভনে

রসিক হলে জানা যায় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫