কি হবে আমার গতি

কি হবে আমার গতি

কতই জেনে কতই শুনে ঠিক পড়ে না কোনো পথই  ।।

মুচির কৌটায় গঙ্গা এলো

কলার ডেগো সর্প হলো

এ সকলই ভক্তির বল

আমার নাইকো কোনই শক্তি  ।।

যাত্রা ভঙ্গ যে নাম শুনে

বনের পশু হনুমানে

নিষ্ঠাগুনে যার রামচরণে

সাধুর খাতায় তার সুখ্যাতি  ।।

মেঘপানে চাতকের ধিয়ান

অন্য বারী করে না পান

লালন কয় জগত প্রমাণ

ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫