কোন পথে যাবি মন ঠিক হোল না

কোন পথে যাবি মন ঠিক হোল না

করো লাফালাফি সার কাজে শূন্যকার টাকশালে পড়িলে যাবে জানা ।।

যেতে চাও মক্কা যদি পাও ধাক্কা

ফিরে দাঁড়াও তৎখনা

বলে এতে কার্য্য নাই কাশীধামে যাই

করে সহজ বিবেচনা  ।।

ক্ষণেক উদাসী ক্ষণেক গৃহবাসী

ক্ষণেক মন হতভাগা আনমনা

বাজায় তিলেকে তিন তাল বাজায় হামে হাল

মনের ঘরে বাঁধায় তা না না  ।।

একে নিরিখ যার যেতে ভবে পার

সেই তরী টাল খাবে না

হারে পাঁচ পায়ের চলন চলিয়ে লালন

এখন চৌরাশি করে আনাগোনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫