কেন ম’লি রে মন ঝাঁপ দিয়ে তোর বাবার পুকুরে

কেন ম’লি রে মন ঝাঁপ দিয়ে তোর বাবার পুকুরে

দেখি কামে চিত্ত পাগলপ্রায় তোরে ।।

 

কেন রে মন এমন হলি

যাতে জন্ম তাতেই ম’লি

ঘুরলে হবে লক্ষ গলি

হাতে পায়ে বেড়ি সার করে ।।

 

দ্বীপের আলো দেখে যেমন 

উড়ে পড়ে পতঙ্গগণ

অবশেষে হারায় জীবন

আমার মন তাই করলি হা রে ।।

 

সিরাজ সাঁই পুকারে সদাই

শক্তিরূপে ত্রিজগতময়

লালন ফকির বুদ্ধি হারায়

আত্মতত্ব না পেয়ে সার ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫