কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না

কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না

জল শুকাবে মীন পালাবে পস্তাবি রে ভাই মনা ।।

 

ত্রিবেণীর তীর ধারে

মীনরূপে সাঁই বিরাজ করে

উপর উপর বেড়াও ঘুরে

গভীরে কেন ডুবলি না ।।

 

মাস অন্তে মহাযোগ হয়

নীরস হতে রস ভেসে যায়

করিয়ে সে যোগের নির্ণয়

মীনরূপ খেলা দেখলে না ।।

 

জগত জড়া মীন অবতার

মর্ম আছে ছন্দির উপর

সিরাজ সাঁই কয় লালন তোমার

সন্ধানীকে চিনলে না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫