কে পারে মক্করউল্লার মক্কর বুঝিতে

কে পারে মক্করউল্লার মক্কর বুঝিতে

আহাদ আহাম্মদ নাম হয় জগতে ।।

 

আহাম্মদ নাম খোদায়

মিম হরফে নফি সে হয়

মিম উঠায়ে দেখ সবায়

কী হয় তাতে ।।

 

আকারে হয়ে জুদা

খোদা সে বলে খোদা

দিব্যজ্ঞানী নইলে কিতা

কে পায় জানতে ।।

 

কুলহু আল্লা ছুরাই তার

ইশারায় আছে বিচার

লালন বলে দেখ না এবার

দিন থাকিতে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫