কে বানালো এমন রঙমহলখানা

কে বানালো এমন রঙমহলখানা

হাওয়া দমে দেখ তারে আসল বেনা ।।

 

বিনা তেলে জ্বলে বাতি 

দেখতে যেমন মুক্তা মতি

জলময় তার চতুর্ভিতি

মধ্যে থানা ।।

 

তিল পরিমান জায়গা সে যে

হদ্দ রূপ তাহার মাঝে

কালায় শোনে আঁধলায় দেখে

ন্যাংড়ার নাচনা ।।

 

যে গড়েছে এ রঙমহল

না জানি তার রূপটি কেমন

সিরাই সাঁই কয় নাই রে লালন

তার তুলনা ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫