কোন সাধনে শমনজ্বালা যায়

কোন সাধনে শমনজ্বালা যায়

ধর্মাধর্ম বেদের মর্ম শমনের অধিকারে রয়  ।।

 

দান যজ্ঞ স্তব ব্রত করে

মুক্তিফল সে পেতে পারে

সে ফল ফুরায়ে গেলে

আবার ঘুরতে ফিরতে হয়  ।।

 

নির্বাণ মুক্তি সেধে সে তো

লয় হবে পশুর মত

সাধক করে এমন তত্ত্ব

মুখে কেবা সাধতে চায়  ।।

 

পথের গোলেমালে পড়ে

মূল হারালাম নদীর জলে

লালন বলে কেশে ধরে

লাগাও গুরু কিনারায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫