খাঁচার ভিতর অচিন পাখি ক্যামনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি ক্যামনে আসে যায়

ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়ে ।।

 

আট কুঠুরি নয় দরজা আঁটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা 

আয়নামহল তায়।।

 

কপালের ফ্যার নইলে কি আর

পাখিটির অমন ব্যবহার

খাঁচা ছেড়ে পাখি আমার

কোন বনে লুকায় ।।

 

মন তুই রইলি খাঁচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোনদিন খাঁচা পড়বে ধসে

লালন ফকির কয় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫