খাকি আদমের ভেদ পশু কি বোঝে

খাকি আদমের ভেদ পশু কি বোঝে

আদমের ক্বলবে খোদা খোদ বিরাজে ।।

 

আদম শরীর আমার

ভাষায় বলেছে অধর সাঁই নিজে

নইলে কি তায় আদমকে সেজদা

ফেরেস্তায় সাজে ।।

 

শুনি আজাজিল খাসতন

খাকে আদমতন গঠন গঠেছে সে

সেই আজাজিল শয়তান হল

আদম না ভজে ।।

 

আব আতস খাক বাত ঘর

গঠেছেন জান মালেক মোক্তার সাঁই নিজে 

লালন বলে এ ভেদ জানলে

সব জানে সে যে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫