খেয়েছি বেজেতে কচু না বুঝে

খেয়েছি বেজেতে কচু না বুঝে

এখন তেঁতুল কোথা পাই না খুঁজে ।।

 

কচুর এমন মান গোঁসাই

তারে কেউ চিনল না ভাই

খেয়ে হলাম পাগল পারা

এখন চুপনি ঘোড়া চুলকাইছে ।।

 

ভেবে নিমবৃক্ষ তার

তাতে দিয়ে চিনির সার

কখনো সে হয় না মিঠে

এমনি কচুর বংশ সে ।।

 

যত সব ভড়ুয়া বাঙ্গালে

কচুকে মান গোঁসাই বলে

লালন ভেড়ো দেখ না পড়ে

ঐ কথায় কি মন মজে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫