খোদে খোদার প্রেমিক যে জনা

খোদে খোদার প্রেমিক যে জনা

মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজনা ।।

 

আগে চায় রুপটি চেনা

তবে যাবে খোদাকে জানা

মুর্শিদকে না চিনলে পরে

হবে না তোর ভজনা ।।

 

আগে মনকে নিষ্ঠা কর

নবি নামের মালা গাঁথ

অহর্নিশি চেতন থাক

কর কাল – যাপনা ।।

 

সিরাজ সাঁইজির চরণ ভুলে

অধীন লালন কেঁদে বলে

চরণ পাই যেন অন্তিমকালে

আমায় ফেল না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫