গুরুর ভজনা কর মন ভ্রান্ত হয়ো না

গুরুর ভজনা কর মন ভ্রান্ত হয়ো না

 সদাই থেকো সচেতনে অচেতনে ঘুমাইও না ।।

 

ব্যাধে যখন পাখি ধরতে যায়

নয়ন তার উর্ধ্বপানে রয়

এক নিরিখে চেয়ে থাকে পলক না ঘুরায়

আঁখি নড়লে পাখি যাবে

নয়নে পলক মের না ।।

 

ছিদ্র কুম্ভে জল আনিতে যায়

ও তাতে জল কী মতে রয়

আসা-যাওয়ায় দেরী হলে পিপাসায় প্রাণ যায়

মন তোর আসা যাওয়ার দিন ফুরালো

গুরু-মতি ঠিক হল না ।।

 

নারকেলে জলের সঞ্চার তার কী আচার কী ব্যবহার

রসে পরিপূর্ণ দেখতে চমৎকার

গোপনে আছে গোপিকা ভজন যার

সেই রসিক জানে মর্মসার

লালন কয় আপন দেহের খবর নিলে না।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫