গুরুর ভজনে হয় তো সতী

গুরুর ভজনে হয় তো সতী

জ্যোতিরূপ নগরে যাবি কুলবতী ।।

 

না হইলে রে সতী

হবে না ভজনে মতি

এক কৃষ্ণ জগতের পতি

আর সব প্রকৃতি ।।

 

প্রকৃতি হয়ে কারো প্রকৃতি ভজন

তবেই হবে গোপিনীর শরণ

না হলে গোপীর ভাবাশ্রয়করণ 

হবে না গুরুর ভজন-মতি ।।

 

গুরুকে কর নাগরীপ্রীতি 

হইবে দশ ইন্দ্রিয় রিপুর মতি

ফকির লালন বলে প্রেম-পিরিতি

তৃতীয় ভজনে এই রীতি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫