গুরু দয়া যারে করে সে-ই জানে

গুরু দয়া যারে করে সে-ই জানে

কীরূপে সাঁই বিরাজ করে দেহভুবনে ।।

 

শহরে সহস্র পাড়া

তিনটি পথ তার এক মহড়া

আলেক সোয়ার পবন-ঘোড়া

ফিরছে সেইখানে।।

 

জলের বিম্ব আলের উপর

অখন্ড প্রলয়ের মাঝার

যার বিন্দুতে হয় সিন্ধু 

তাঁহার ধারা বয় ত্রিগুনে।।

 

হাতের কাছে আলেক শহর

রঙ বেরঙয়ের উঠছে লহর

সিরাজ সাঁই কয় লালনরে 

তোর সদাই ঘোর মনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫