গুরু গো মন ভ্রান্তি যায় না সংসারে

গুরু গো মন ভ্রান্তি যায় না সংসারে

মন ভ্রান্ত কর শান্ত শান্ত হয়ে রই ঘরে ।।

 

একটি কথার আনকা শুনি

পিতা পুত্রে এক রমণী

কোনখানে রেখেছে ধনি

বল দেহের মাঝারে ।।

 

আহার নাই সে উপবাসী

নিত্য করে একাদশী

প্রভাতে হয় পূর্ণশশী

পূর্নিমার চাঁদ অন্ধকারে ।।

 

ছেষট্টি দিনে এক ছেলে হল

সেই ছলে বাজারে গেল

লালন মহা গোলে প’লো

ফিরছে রে জীবের দ্বারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫