গুরু পদে ডুবে থাকরে আমার মন

গুরু পদে ডুবে থাকরে আমার মন

গুরু পদে না ডুবিলে জনম যাবে অকারণ  ।।

গুরু শিষ্য এমনি ধারা

চাঁদের কোলে থাকে তারা

আয়নাতে লাগিয়ে পারা

দেখে ত্রিভূবন  ।।

শিষ্য যদি হয় কায়েমি

কর্ণে দেয় তার মন্ত্র খানি

নিজনামে হয় চক্ষুদানী

নইলে অন্ধ দুই নয়ন  ।।

ঐ দেখা যায় আনকা নহর

অচিন মানুষ অচিন শহর

সিরাজ সাঁই লালন রে তোর

জনম গেল অকারণ  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫