ম’লে গুরু প্রাপ্ত হবো সে তো কথার কথা

ম’লে গুরু প্রাপ্ত হবো সে তো কথার কথা

জীবন থাকিতে যারে দেখলাম না হেথা  ।।

সেবা মূল করণ তারই

না পেয়ে কার সেবা করি

আন্দাজি হাতড়িয়ে ফিরি

কথার লতা  ।।

সাধন জোরে এ ভবে যার

সে রূপ চক্ষে হবে নেহার

তারই বটে সেরূপ আকার

মেলে যথা-তথা  ।।

ভজে পাই কি পেয়ে ভজি

কি ভজনে হয় যে রাজি

সিরাজ সাঁই কয় কি আন্দাজি

লালন মুড়ায় মাথা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫