গুরু বিনে সন্ধান কে জানে

গুরু বিনে সন্ধান কে জানে

সে ভেদ জাহের নয় তা বাতেনে ।।

 

সুধার কথা লোকে বলছে

সুধা আছে গুরুর কাছে

জানগে উদ্দিশে

সুধানিধি দেখতে পাবি

ভক্তি দাও ঐচরণে ।।

 

বারো মাসে তের তিথি সে

সে চাঁদ নাই অমাবস্যে

ভজনে স্থিতি সে

মাসে মাসে জোয়ার আসে

চন্দ্র উদয় সেইখানে।।

 

রুহিনীর চাঁদ কপালেতে রয়

নীলপদ্মে কৃষ্ণের আসন

বসে সেবা নেয়

লালন ভণে ভরা গাঙ্গে

আত্মতত্ব নাই মনে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫