গুরুরূপের পুলক দিচ্ছে ঝলক যার অন্তরে

গুরুরূপের পুলক দিচ্ছে ঝলক যার অন্তরে

কিসের একটা ভজন সাধন লোক জানাতে করে ।।

 

বকের ধরণ করণ তার তো নয়

দিকছাড়া রূপ নিরিখ সদাই

পলক ভরে ভবপারে যায়

সেই নিরিখ ধরে ।।

 

জ্যান্তে গুরু না পেলে হেথা

ম’লে পাব সে কথার কথা

সাধক জনে বর্তমানে

দেখে ভজে তারে ।।

 

গুরুভক্তির তুলনা দেব কী 

যে ভক্তিতে সাঁই থাকে রাজি

লালন বলে গুরুরূপে

নিরূপ মানুষ ফেরে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫