গৌরপ্রেম করবি যদি ও নাগরী

গৌরপ্রেম করবি যদি ও নাগরী

কুলের গৌরব আর করনা

কুলের লোভে মান বাড়াবি কুল হারাবি

গৌরচাঁদ দেখা দেবে না ।।

 

ফুল ছিটাও বনে বনে মনে মনে

বনমালীর ভাব জান না

চৌদ্দ বৎসর বনে বনে রামের সনে

সীতা লক্ষণ এই তিনজনা ।।

 

যতসব টাকাকড়ি এ ঘর বাড়ি

কিছুই তো সঙ্গে যাবে না 

কেবল পাঁচ কড়াকড়ি কলসিদড়ি

কাঠখড়ি আর চটবিছানা ।।

 

গৌরের সঙ্গে যাবি দাসী হবি 

এইটা মনে কর বাসনা

লালন কয় মনে প্রাণে একই টানে

এই পিরিতের খেদ মেটে না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫