চরণ পাই যেন কালাকালে

চরণ পাই যেন কালাকালে

ফেলো না দূর অধম বলে  ।।

সাধলে পাবো চরণ তোমার 

সে ক্ষমতা নাই গো আমার

দয়াল নাম শুনিয়ে আশায়

চেয়ে আছি কাঙ্গালে  ।।

জগাই মাধাই পাপী ছিল

কাঁধা ফেলে গায়ে মারিল

তাহে প্রভুর দয়া হল

দয়া কর সেই হালে  ।।

ভারত পুরাণেতে শুনি

পতিত পাবন নামের ধ্বনি

লালন বলে সত্য জানি

অধীন চরণ দিলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫