দয়াল নিতাই কারো ফেলে যাবে না

দয়াল নিতাই কারো ফেলে যাবে না

ধর চরণ ছেড় না  ।।

দৃঢ় বিশ্বাস করেরে মন

ধর নিতাই চাঁদের চরণ

এবার পার হবি পার হবি তুফান

এপারে কেউ থাকবে না  ।।

হরি নাম তরণী লয়ে

ফিরছে নিতাই নেয়ে হয়ে

এমন দয়াল চাঁদকে পেয়ে

শরণ কেন নিলে না  ।।

কলির জীবকে হয়ে সদয়

পারে যেতে ডাকছে নিতাই

অধীন লালন বলে মন চল যাই

এমন দয়াল মিলবে না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫