চাতক বাঁচে কেমনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে  ।।

তুমি হে নব জলধর

চাতকিনী মল এবার

ঐ নামের ফল সুফল

এবার রাখ ভুবনে  ।।

তুমি দাতার শিরোমণি

আমি চাতক অভাগিনী

তোমা ভিন্ন আর না জানি

রাখ চরণে  ।।

চাতক মরলে যাবে জানা

ঐ নামের গৌরব রবে না

জল দিয়ে কর স্বান্তনা

অবোধ লালনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫