চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

আমি আর কতদিন জানি অবলারও এ পরাণই

এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর  ।।

দাসী মরলে ক্ষতি নাই যাই হে মরে যাই

দয়াল নামের দোষ রবে হে গো সাঁই

আমায় দেও হে দুঃখ যদি তবু তোমায় সাধি

তোমা বিনে দোহাই আর দিব কার  ।।

ও মেঘ হইল উদয় লুকালো কোথায়

পিপাসীর প্রাণ গেল পিপাসায়

কি দোষের ফলে এ দশা ঘটালে

চাও হে নাথ ফিরে চাও হে একবার  ।।

আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত

তুমি না ওড়ালে কেই বা ওড়ায় হে নাথ

ক্ষম অপরাধ দেও হে শীতল পদ

লালন বলে প্রাণ বাঁচে নারে আর  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫