ডাকরে মন আমার হক নাম আল্লা বলে

ডাকরে মন আমার হক নাম আল্লা বলে

ভেবে বুঝে দেখ সকলি না হোক

হক মোর আল্লার নামটি তাও ভুলিলে  ।।

ভরসা নাই এ জেন্দেগানি

যেমন পদ্ম পাতার পানি পড়বে টলে

সুখের বাড়ি ঘর কোথা পাব কার

হোক না হোক কেবল সঙ্গে চলে  ।।

ভবেরো ভাই বন্ধু যারা

বিপদ দেখিলে তারা পালাবে ফেলে

কায়-প্রাণে ভাই আখেরে সুপদ নাই

ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষ ডালে ।।

অকাজে দিন হোল রে সাম

কখন লবা সেই আল্লার নাম বাজার ভাঙিলে

পেয়েছিলে মন দূর্লভ জনম

লালন কয় এ জনম যায় বিফলে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫