বসত বাড়ীর ঝগড়া কেজে   

বসত বাড়ীর ঝগড়া কেজে         আমার তো কই মিটল না  ।।

কার গোয়ালে কে ধূয়া দেয়                সব দেখি তা- না না  ।।

 

ঘরের চোরে ঘর মারে যার

বশতের সুখ হয় কিসে তার

ভূতের কীর্ত্তি যমন প্রকার

এমন তার বসতখানা  ।।

 

দেখে শুনে আত্ম কলহ

কর্ত্তাব্যক্তি হত হল

সাক্ষাতে ধন চোরে নিল

এ লজ্জা তো যাবে না  ।।

 

সর্ব জয় হাকিমের তরে

আরজি করি বারে বারে

লালন বলে আমার পানে

একবার ফিরে চাইলো না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫