ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে

ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে

হিন্দু মুসলমান দুই জনা রয় দুই ভাগে  ।।

 

বেহেস্তের আশায় মমিনগণ

হিন্দুরা দেয় স্বর্গেতে মন

ভেস্ত-স্বর্গ ফাটক সমান

কার বা তা ভাল লাগে  ।।

 

ফকিরি সাধন করে

খোলসা রয় হুজুরে

টল কি অটল মোকাম

লেহাজ করে জান আগে  ।।

 

অটল প্রাপ্তি কিসে হয়

মুরশিদ ঠাঁই জানা রয়

সিরাজ সাঁই তাই লালনকে কয় 

ভুগিস না ভবের ভোগে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫