মনেরে বুঝাই কিসে

মনেরে বুঝাই কিসে

ভব যাতনায় জ্ঞান চক্ষু আঁধার ঘিরলরে যেমন রাহুতে এসে  ।। 

 

যেমন বনে আগুন লাগে দেখে সর্ব লোকে

মন আগুন কে দেখে মন কোঠা ভাসে  ।।

 

এ সংসারে বিধি বড় বল ধরে

কর্ম ফাঁদে বেঁধে মারিছে আমারে

কা’রে সুধাই এ সব কথা কে ঘুচাবে ব্যথা

মন আগুনে মন দগ্ধ হ’তেছে  ।।

 

ভবে আসা আমার মিথ্যা আসা হল

অসার ভাবিয়া সকলই ফুরাল

পুর্বে যে সুকৃতি ছিল পেলাম তার ফল

আবার যেন আমার কী হবে শেষে  ।।

 

গণে আনি দেওয়া হয়ে যায় রে কুয়ো

তেমনি হল আমার সকল কার্য ভুয়ো

লালন ফকির সদয়ে দিচ্ছে গুরুর দোহাই

আর যেন না আসি এমন দেশে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫