মনেরে বুঝাতে আমার দিন হল আখেরি

মনেরে বুঝাতে আমার দিন হল আখেরি

বোঝে না মন আপন মরণ একি অবিচারী  ।।

ফাঁদ পাতিলাম শিকার বলে

সে ফাঁদ বাঁধিল আপন গলে

এ লজ্জা কি যাবে ধুলে

এই ভবের কাচারি  ।।

পর ধরতে যাই লোভ দেখায়ে

আপনি লোভে পড়ি যেয়ে

হাতের মামলা হারায়ে

শেষে কেঁদে ফিরি  ।।

ছা’য়ের জন্য আনলাম আধার

আধারে ছা’ খেল আমার

লালন বলে বুঝলাম আমার

ভগ্নদশা ভারি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫