মনের ভেদ জানে না একি কারখানা

মনের ভেদ জানে না একি কারখানা

এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা  ।।

মন দিয়ে মন ওজন সই হয়

দুই মনে এক লেখে খাতায়

তাইবি ধরে যোগসাধনে

কর গো মনের ঠিকানা  ।।

মন এসে মন হরণ করে

লোকে ঘুম যায় বলে তারে

কত আনকা নহর আনকা শহর

ভ্রমিয়ে দেখায় তৎক্ষণা  ।।

সদাই সে মন বাইরে বেড়ায়

বদ্ধ সে তো রয় না আড়ায়

লালন ভণে সন্ধি জেনে

করগা মনের ঠিকানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫