মন আমার কিছার গৌরব করছ ভবে

মন আমার কিছার গৌরব করছ ভবে

দেখনা রে সব হাওয়ার খেলা বন্ধ হৈতে দের কি হবে  ।।

 

থাকতে ঘরে হাওয়াখানা

মওলা বলে ডাক রসনা

মহাকাল বসেছে সিনায়

কখন যেন কু ঘটাবে  ।।

 

বন্ধ হলে এই হাওয়াটি

মাটির দেহ হবে মাটি

দেখে শুনে হও মন খাঁটি

কে তোরে কতই বুঝাবে  ।।

 

ভবে আসার অগ্রেরে মন

বলেছিলে করব সাধন

লালন বলে সেকথা মন

ভুলেছ এই ভবার্ণবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫