মনের মনে হোলনা একদিনে

মনের মনে হোলনা একদিনে

আমি ছিলাম কোথায় এলাম হেথায় যাব কার সনে  ।।

আমার বাড়ী আমারই ঘর

বলা কেবল ঝাকমারী সার

পলকে সব হবে সংহার

হবে কোন দিনে  ।।

পাকা দালান কোঠা দিব

মহাসুখে বাস করিব

ভাবলাম না কোন দিকে যাব

যাব শ্মশানে  ।।

কি করিতে কিবা করি

পাপে বোঝাই হইল তরি

লালন কয় তরঙ্গ ভারী

দেখি সামনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫