মন এখন আর কাঁদলে কী হবে

মন এখন আর কাঁদলে কী হবে

কীর্তিকর্মার লেখাজোঁখা আর কি ফিরিবে  ।।

 

তুষে যদি কেউ পাড় দেয়

তাতে কি আর চাল বাহির হয়

মন হইল সেই তুষেরই ন্যায়

বস্তুহীন ভবে  ।।

 

কর্পূর উড়ে যায় যেমন

গোলমরিচ মিশায় তার কারণ

মন হইল গোলমরিচের মতন

বস্তু কেন যাবে  ।।

 

হাওয়ার চিড়ে কথার দধি

ফলার দিচ্ছে নিরবধি

লালন কয় যার যেমন প্রাপ্তি

কেন না পাবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫