মন সহজে কি সই হবা

মন সহজে কি সই হবা

চিরিদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা  ।।

বাহার তো গেল চলে

পথে যাও ঠেলা পেয়ে কোন দিনে পাতাল ধাবা

তবু তোমার যায় না দেখি

ত্যাড়া চলন বদলোভা  ।।

সুখের আশা থাকলে মনে

দুঃখের ভার নিদানে অবশ্যই মাথায় নিবা

সুখ চেয়ে সোয়াস্তি ভাল

সেই কালেই তাই পস্তাবা  ।।

ইল্লতের স্বভাব হলে

পানিতে যায় না ধুলে খাসলতি কিসে ধোবা 

লালন বলে হিশাব কালে

সকল ফিকির হারাবা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫