যাতে যায় শমন যন্ত্রণা ভ্রমে ভুলো না

যাতে যায় শমন যন্ত্রণা ভ্রমে ভুলো না

গুরুর শীতল চরণ ভুলো না  ।।

বেদ বৈদিকের ভোলে ভুলি

গুরু ছেড়ে গৌর বলি

মনের ভ্রম এ সকলি

শেষে যাবে রে জানা  ।।

চৈতন্য আজব সুরে

থেকে নিকট দেখায় দূরে

গুরুরূপ আশ্রিত করে

কর রূপের ঠিকানা  ।।

জগৎ জীবের দ্বারায়

নিজরূপ সম্ভব তো নয়

লালন বলে তাইতে গো সাঁই

দেখায় স্বরূপ নিশানা  ।।

সেই প্রেম গুরু জানাও আমায়

যাতে মনের কৈতব আদি ঘুচে যায়  ।।

এ দাসীরে নিদয় হয়োনা

দাও কিঞ্চিৎ প্রেম উপাসনা

ব্রজের জলদ কালো গৌরাঙ্গ হলো

কোন প্রেম সাধনে বাঁকা শ্যাম রায়  ।।

পুরুষ কোন দিন সহজ ঘটে

শুনলে মনের শঙ্কা যায় মিটে

তবেত জানি সে প্রেম করণী 

সহজে সহজে লেনা দেনা হয়  ।।

কোন প্রেমে বশ গোপীর দ্বারে

কোন প্রেমে শ্যাম রাধার পায়ে ধরে

বল বল তাই ও গুরু গোঁসাই

দ্বীনের অধীন লালন বিনয় করে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫