কোন সাধনে পাই গো তারে

কোন সাধনে পাই গো তারে

আমার মন অহর্নিশি চায় যাহারে ।।

 

হোম যজ্ঞ স্তব দান ব্রত

ইহাতে সাঁই নাহি রত

সাধুশাস্ত্রে কয় সদা তো

বশ নাই আলেক সাঁইজি মেরে ।।

 

পঞ্চ প্রকার মুক্তি বিধি

আষ্টাদশ প্রকারে সিদ্ধি

এই সকল হয় হেতু ভক্তি

সাঁই আমার কোনটা যেন সত্য করে ।।

 

ঠিক পড়ে না প্রবর্তের ঘর

সাধনসিদ্ধি হয় কীসের পর

সিরাজ সাঁই কয় লালন তোমার

নজর হয় না কোলের ঘোরে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫