কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে

আপনি বাজায় আপনি বাজে আপনি মজে সেই রবে ।।

 

নাম শুনি লা-শারিকালা

সবার শরিক সেই একেলা

আপনি তরঙ্গ আপনি ভেলা

আপনি খাবি খায় ডুবে ।।

 

ত্রিজগতে সেই রাই রাঙ্গা

তার দেখি ঘরখানি ভাঙ্গা

হায় কি মজা আজব রঙ্গা

দেখায় ধনী কোন ভাবে ।।

 

আপনি চোর হয় আপন বাড়ি

আপনি পড়ে আপন বেড়ি

লালন বলে এই নাচারি

কইনে থাকি চুপচাপে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫