ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর যাবি কোথায়

ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর যাবি কোথায়

আপন ঘরে না খুঁজিয়ে বাইরে খুঁজলে পড়বি ধোঁকায় ।।

 

আমি সত্য না হইলে

গুরু সত্য হয় কোন কালে

আমি যে রূপ দেখনা সেই রূপ

দীন দয়াময় ।।

 

আত্মারূপে সেই অধর

অঙ্গ অংশ কলা রূপ তার

ভেদ না জেনে বনে বনে

করিলে কি হয় ।।

 

আপনার আপনি না চিনে

ঘুরবি কত এ ভুবনে

লালন বলে অন্তিম কালে

নাই রে উপায় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫