কী সাধনে পাই গো তারে

কী সাধনে পাই গো তারে

ব্রহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে ।।

 

শুন্য শিখর যার নির্জন গুহা

স্বরূপে সেই তো চন্দ্রের আভা

সে আভা ধরতে চাই হাতে নাহি পাই

কেমনে সে রূপ যায় গো সরে ।।

 

জানে শাস্ত্র ভাল কেহ

পঞ্চতাত্বিক হলে জানতে পায় সেহ

পঞ্চতত্বের ঘর সেও তো অন্ধকার

নিরপেক্ষ হয় সে বিচারে ।।

 

গুরুপদে আজ হইত মরণ 

তবে বুঝি সফল হইত জীবন

ভেবে বলে অধীন লালন

আমার ভাগ্যে তা ঘটলো নারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫