কৃষ্ণপদ্মের কথা কর রে দিশে

কৃষ্ণপদ্মের কথা কর রে দিশে

রাধাকান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে ।।

 

না জেনে সেই যোগ নিরূপণ

রসিক নাম সে ধরে কেমন

অসময় চাষ করলে তখন

কৃষি হয় কিসে ।।

 

সামান্যে বিশ্বাস যার

বিশ্বাসে লয়ে ধর

অমূল্য ফুল পেতে পার

তাহে অনায়াসে ।।

 

শুনতে নাই আন্দাজি কথা

বর্তমানে জানো হেথা

লালন কয় সে জন্মলতা

দেখ রে বাহুঁশে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫