কে দেখেছ গৌরাঙ্গচাঁদেরে

কে দেখেছ গৌরাঙ্গচাঁদেরে

সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেল আর তো এল না ফিরে ।।

যার জন্য কুলমান গেল

সে আমারে ফাঁকি দিল

কলঙ্কে জগত রটিল

লোকে বলবে কি আজ আমারে ।।

দরশনে দুঃখ হরে

পরশিলে পরশ করে

হেন চন্দ্র গৌরাঙ্গ

লুকালো কোন শহরে ।।

যে গৌর সেই গৌরাঙ্গ

হৃদমাঝারে আছে গৌরাঙ্গ

লালন বলে হেন সঙ্গ

হল না কর্মের ফ্যারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫