কে বুঝতে পারে কুদরতি

কে বুঝতে পারে কুদরতি

আপনি জাগে আপনি ঘরে

আপনি চোর অশেষ প্রতি ।।

 

গগনের চাঁদ গগনে রয়

ঘটে পটে তার জ্যোতির্ময়

অমনি জেন খোদ খোদা হয়

অনন্তরূপ আকৃতি ।।

 

নিরূপ বটে সেহি খোদা

অনেক তাই বলে সদা

আহম্মদের কে বা

নামের সৃষ্টি হল উৎপত্তি ।।

 

আদমের কালেবের মাঝে

হায়াত রূপ কে বিরাযে

লালন বলে তাই না বুঝে

আজাজিলের দুর্গতি ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫