গরল ছাড়া মানুষ আছে কে রে

গরল ছাড়া মানুষ আছে কে রে

সেই মানুষ জগতের গোড়া আলা-কুল্লে জাহির আছে রে ।।

 

লা-মোকামে আছে বারি

জবরুতে হয় তার ফুকারি

জাহের নয় সে রই গভীরি

জিহবাতে কে সে নাম করে ।।

 

তিন আলেফে দিয়ে জবর

হবে সেই মানুষের খবর

করণ চৌদ্দ ভুবন উপর

সে কথা ব্যক্ত আছে যে রে ।।

 

সেই মানুষ কর সাথী

কাদের মওলাকে চিনবা যদি

লালন খোঁজে জন্মাবধি

মানুষ লুকায় পলকে রে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫