গড়-মুসুল্লি বলছ কারে

গড়-মুসুল্লি বলছ কারে

মুসুল্লি সব এ সংসারে ।।

 

শুনবো সাঁইয়ের নিগুম কথা

আশা-তসবির জন্ম কোথা

কোথায় পেল গলার খিলকা 

মাথায় তাজ পরালো কে রে ।।

 

একটি মরার পাঁচটি কল্লা

কল্লায় কল্লায় বলছে আল্লা

কোন কল্লায় হয় রসুলউল্লা

সর্বদা নাম জপিল রে রে ।।

 

তহবন পড়ে হলি খাঁটি

উপরে ডোর নিচে নেংটি

লালন বলে এসব ফষ্টি

খাটবে না রে সাধুর দ্বারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫