গোল করনা গোল করনা ওগো নাগরী

গোল করনা গোল করনা ওগো নাগরী

দেখ দেখি ঠাওরে দেখি কেমন গোরা ঐ হরি ।।

 

সাধু কি ও যাদুকরি

এসেছে এই নদেপুরি

খাটবে না হেথায় জারিজুরি

তাই ভেবে মরি ।।

 

বেদ-পুরাণে কয় সমাচার

কলিতে আর নাই অবতার

যে কয় সেই গিরিধর

এসেছে নদেপুরি ।।

 

বেদে যা নাই তাই যদি হয়

পুথি পড়ে কেন মরতে যায়

লালন বলে ভজবো সদাই 

ঐ গৌরহরি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫