ঘরে বাস করে সে ঘরের খবর নাই

ঘরে বাস করে সে ঘরের খবর নাই

চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই ।।

 

ঘর থুয়ে ধন বাইরে খোঁজা

বয় সে যেমন চিনির বোঝা

পায় না রে সে চিনির মজা

বলদ যেইছাই ।।

 

  কলকাঠি যার পরের হাতে

তার ক্ষমতা ত্রিজগতে

লেনাদেনা দিবারাতে

পরে পরের ভাই ।।

 

একি বেহাত আপন ঘরে

থাকতে রতন হই দরিদ্ররে

দেয় সে রতন হাতে ধরে

তারে কোথা পাই ।।

 

পর দিয়ে পর ধরাধরি

সে পর কই চিনতে পারি

লালন বলে হায় কি করি

না দেখি উপায় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

নিজ দেশে পরবাসী ফকির

ফকিররা কিভাবে নিজ দেশে পরবাসী জীবনযাপন করে সে বিষয়ে দুটো দিক এই অংশে আলোচনা করবো। প্রথমে আমি আলোচনা করবো কিভাবে

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫