চাঁদ আছে চাঁদে ঘেরা

চাঁদ আছে চাঁদে ঘেরা

কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা ।।

 

রূপের গাছে চাঁদফল ধরে তায়

থেকে থেকে চাঁদের ঝলক দেখা যায়

একবার দৃষ্টি করে দেখি ঠিক থাকে না আঁখি

রূপের কিরণে চমক পারা ।।

 

লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা

তাঁর মাঝে অধর চাঁদের আভা

চাঁদের বাজার দেখে চাঁদ ঘুরানি লেগে

দেখিস যেন পাছে হোস নে জ্ঞানহারা ।।

 

আলেক নামের ষর আজব কুদরতি

রাতে উদয় ভানু দিবসে বাতি

যেজন আলেক খবর জানে দৃষ্টি হয় নয়নে

লালন বলে সে চাঁদ দেখিছে তারা ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫