পারে কে যাবি নবীর নৌকাতে আয়

পারে কে যাবি নবীর নৌকাতে আয়

রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়

সেই নৌকায় নাই ডুবার ভয়  ।।

বেশরা নেয়ে যারা

তুফানে যাবে মারা একই ধাক্কায়

কি করবে (তোর) বদর গাজী থাকবে কোথায়

বদর গাজী থাকবে কোথায়  ।।

নবী না মানে যারা

মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়

ভজনে তার নাই মজুরী সাফ লেখা যায়

দলিলে সাফ লেখা যায়  ।।

যে মূর্শিদ সেইতো রসূল

তাহাতে নাই কোন ভুল খোদাও সে হয়

লালন বলে নাই এ কথা কোরানে কয়

সেকথা কোরানে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫