ভুল না মন কারো ভোলে

ভুল না মন কারো ভোলে

রসুলের দ্বীন সত্য মানো ডাকো তারে আল্লা বলে  ।।

খোদা প্রাপ্তি মূল সাধনা 

রসুল বিনা কেউ জানেনা

জাহের বাতেন উপাসনা

রসুল হইতে প্রকাশিলে  ।।

দেখাদেখি সাধিলে যোগ 

বিপদ হইবে বাড়িবে রোগ

যে জনা হয় শুদ্ধ সাধক

নবীর ফরমানে সে চলে  ।।

অপরকে বুঝাইতে তামাম

করেন রসুল জাহের কাম

বাতুনে মশগুল মোদাম 

কারো কারো জানাইলে  ।।

যেরূপ মুরশিদ সেইরূপ রসুল

যে ভজে সে হবে মকবুল

সিরাজ সাঁই কয় লালন কি কুল

পাবি মুরশিদ না ভজিলে  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

কাঙাল হরিনাথের লালন সাঁই ফকির

ম. মনিরুজ্জামান   অখণ্ড বাংলাদেশে উনিশ শতকে সংবাদ-সাময়িকীপত্র পরিচালনা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-৯৬)। তিনি থাকতেন কুমারখালীতে।

পড়ুন

You cannot copy content of this page

ভিক্ষার ঝুলি

ওয়েবসাইটের সার্বিক উন্নয়নে অবদান রাখতে অনুদান পাঠাতে পারেন।

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫

 +৮৮০১৮৪৯৬১৫০৩৫-৫